২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রীর হাতে সিগারেটের ছ্যাঁকা দিলো উত্ত্যক্তকারী

চাঁদপুরের এক মাদ্রাসা ছাত্রীর হাতে বুধবার সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দিয়েছে সালাহউদ্দিন বাহাদুর (২৫) নামে এক উত্ত্যক্তকারী। তাকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 11:18 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

চাঁদপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের এক মাদ্রাসা ছাত্রীর হাতে বুধবার সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দিয়েছে সালাহউদ্দিন বাহাদুর (২৫) নামে এক উত্ত্যক্তকারী। তাকে আটক করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা সদরের ওই উত্ত্যক্তকারীকে পুলিশ নিয়ে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সালাহউদ্দিন উপজেলার কাচিয়ারা গ্রামের আব্দুস সালাম বাচ্চুর ছেলে। ইউএনও মো. এনামুল হক জানান, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ভোকেশনাল শাখার নবম শ্রেণীর ওই ছাত্রী উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে সালাউদ্দিন। এক পর্যায়ে তাকে পুকুরে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয়। ওই ছাত্রী ফরিদগঞ্জ এআর পাইলট হাইস্কুল কেন্দ্রে সমাপনী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। "এসময় ছাত্রীটি দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলে সালাউদ্দিন তার বাম হাত চেপে ধরে জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁকা দেয়। পরে সে তার হাত থেকে ছুটে দৌড়ে চলে আসে," বলেন ইউএনও। ওই ছাত্রীর বাবা বিষয়টি ইউএনওকে জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলের কাছ থেকে সালাউদ্দিনকে আটক করেন। ইউএনও বলেন, সালাউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি জাভেদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালাহউদ্দিনের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৭১২ ঘ.