২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যেক্তের অভিযোগে নারায়ণগঞ্জে 'বখাটে' গ্রেপ্তার

উত্ত্যেক্তের অভিযোগে মঙ্গলবার নারায়ণগঞ্জে এ 'বখাটে'কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী ও সাতক্ষীরায় উত্ত্যক্তকারীকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 05:24 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যেক্তের অভিযোগে মঙ্গলবার নারায়ণগঞ্জে এ 'বখাটে'কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী ও সাতক্ষীরায় উত্ত্যক্তকারীকে গ্রেপ্তার করা যায়নি। এর মধ্যে রাজশাহীর ঘটনাটি দু'পক্ষের বিরোধের জের বলে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলা শহরের বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের অপহরণের হুমকি দেওয়া এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তাইফুর আরিফ সজীবকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। বিকালে শহরের মোকারবা রোডের নগর খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সজীব শহরের বিবি মরিয়ম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীরা বিষয়টি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএ রাসেলকে জানালে তিনি সজীবকে ডেকে সাবধান করে দেন। এর জেরে ওই উত্ত্যক্তকারী সভাপতি রাসেলের মোবাইল ফোনে বিদ্যালয়ের ছাত্রীদের অপহরণের হুমকি দেয়। এ ঘটনায় এমএ রাসেল নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করলে তাকে গ্রপ্তার করা হয়। রাসেল শহরের মোকরবা রোড নগর খানপুর এলাকার তবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজশাহী প্রতিনিধি জানান, নগরীর রাস্তায় বখাটেরা এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে নগরীর আসাম কলোনী বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রাজশাহী মহিলা কারিগরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী (১৮) আসাম কলোনির বাড়ি ফিরছিল এক বান্ধবীর সঙ্গে। পথে বখাটে জাকির, শাহিন, রাশেদ, টিটু, আব্বাস, আজম, হান্ডি শফি ও মিজান তাদের সামনে পথরোধ করে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরা তাকে টানাহেঁচড়া করে এবং চড় থাপ্পড় দেয়। পরে এলাকাবাসী এলে তারা পালিয়ে যায়। ছাত্রীটির বাবা বলেন, আড়াই মাস আগে তার মেয়েকে একই এলাকার ভাঙারী ব্যবসায়ী নুর আলম বাবুর (২৬) সঙ্গে বিয়ে দেন। মেয়ে বাবার বাড়ি থেকে পড়াশোনা করে। মঙ্গলবার র‌্যাব বাবুকে গ্রেপ্তার করে। এদিকে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে নগরীর সিরোইল কলোনি থেকে নুর আলম বাবু ওরফে ব্যাঙ বাবুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানুষকে জিমি