২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উত্ত্যক্ততার অভিযোগে মাদ্রাসাছাত্র কারাগারে

অষ্টম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে চট্টগ্রামে এক মাদ্রাসা ছাত্রকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে চট্টগ্রামে এক মাদ্রাসা ছাত্রকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণির আদালতে হাজির করে ছাত্রী উত্ত্যক্তকারী মোহাম্মদ ইব্রাহীমকে (১৮) কারাগারে পাঠানো হয়। ইব্রাহীমকে চান্দগাঁও থানার কেবি আমান আলী সড়ক এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় মজিদিয়া ইসলামী মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহীমের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তার বাসা চান্দগাঁও থানার কামাল কলোনির সরওয়ার ভিলায়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মহানগর হাকিম শুনানি শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন। চান্দগাঁও থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ইব্রাহীম ও তার দুই বন্ধু প্রায়ই উত্ত্যক্ত করতেন। এই ঘটনায় শনিবার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৩৩ ঘ.