২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্ত্যক্তকারীদের অপরাধী হিসেবে চিহ্নিত করুন'

ইভটিজিং রোধে উত্ত্যক্তকারীদের শুধু 'বখাটে' না বলে তাদেরকে 'অপরাধী' হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভটিজিং রোধে উত্ত্যক্তকারীদের শুধু 'বখাটে' না বলে তাদেরকে 'অপরাধী' হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, "নারীদের উত্ত্যক্ত করার বিষয়টিকে 'ইভটিজিং' না বলে একে অন্য কিছু বলা উচিত। কারণ, ইভটিজিং একটি হালকা শব্দ। এর মাধ্যমে এ ধরনের অপরাধের ভয়াবহতা প্রকাশ পায়না। ইভটিজিং আর নারী নির্যাতন একই পর্যায়ে পড়ে।" বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এসব কথা বলেন। ইভটিজিং নিয়ে নতুন কোনো আইন বা নির্দেশনা এলে এ ধরনের অপরাধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশ প্রধান। তিনি জানান, ঈদ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদারে আগামী ১১ নভেম্বর থেকে পুলিশের বিশেষ দল মাঠে নামছে। ঈদের আগে ও পরে এ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। ঈদের সময় যারা ঢাকার বাইরে বাড়িতে যাবেন তাদের বাসা-বাড়ির নিরাপত্তায় বিশেষ নজরদারি এবং ঈদের পর যাতে তারা নির্বিঘে