২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজের অধ্যক্ষকে হত্যার হুমকি দিয়েছে উত্ত্যক্তকারী

উত্ত্যক্তকারীর বিরুদ্ধে সচেনতামূলক সভা করায় যশোরের বেনাপোলে এক কলেজের অধ্যক্ষকে হত্যার হুমকি দিয়েছে এক বখাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 05:23 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারীর বিরুদ্ধে সচেনতামূলক সভা করায় যশোরের বেনাপোলে এক কলেজের অধ্যক্ষকে হত্যার হুমকি দিয়েছে এক বখাটে। এদিকে উত্ত্যক্ত করার অভিযোগে সাতক্ষীরায় এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি জানান, যশোরের শার্শার নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিনকে হত্যার হুমকি দিয়েছে এক বখাটে। বুধবার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার স্থানীয় প্রসাশন কলেজ মিলনাতায়নে ইফটিজিং (উত্ত্যক্ত) সম্পর্কে ছাত্রীদের সচেতনতা বাড়ানোর জন্য এক সমাবেশের আয়াজন করে। এতে উত্ত্যক্তকারী শার্শা কাজীরবেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশা বেলা ১২টার দিকে এইসএসসি নির্বাচনী পরীক্ষা চলাকালে কলেজের অফিস কক্ষে ঢুকে তাকে গালাগাল এবং হত্যার গুমকি দেয়। পরীক্ষা শেষে কলেজের শিক্ষক কর্মচারীরা শার্শা থানায় গিয়ে লিখিতভাবে বিষয়টি ওসিকে জানান। শার্শা থানার পরিদর্শক আসলাম খান বলেন, "অভিযোগটি আমরা জিডি হিসেবে নিয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।" সাতক্ষীরা প্রতিনিধি জানান, মদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রাম থেকে জগদীশ চন্দ্র মণ্ডল (১৭) নামের এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। শ্যামনগর থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে জগদীশ প্রায়ই উত্ত্যক্ত করত। সকাল ৯টায় মাদ্রাসায় গেলে জগদীশ তাকে কৌশলে একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে শ্লীলতাহানির চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন জগদীশকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৭ ঘ.