২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়পুরে উত্ত্যক্তের মামলায় কিশোর কারাগারে

শরীয়তপুরে উত্ত্যক্তের অভিযোগে এক কিশোরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

শরীয়তপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে উত্ত্যক্তের অভিযোগে এক কিশোরকে কারাগারে পাঠিয়েছে আদালত। এক ছাত্রীকে উত্ত্যক্ত করার মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে শরীয়তপুর বিচার বিভাগীয় হাকিম উৎপল ভট্টাচার্য তা নাকচ করে দেন। মামলার নথি থেকে জানা যায়, অভিযুক্ত মো. রবিন সরদার (১৬) ডামুড্যা উপজেলার ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম এক শ্রেণীর ছাত্রীকে দীর্ঘ ধরে উত্ত্যক্ত করতো। রবিন ডামুড্যা পৌরসভার ধনই গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে। ওই ছাত্রীর বাবা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ডামুড্যা থানায় জানালে ২৬ জুন উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস বাদি হয়ে রবিনের বিরুদ্ধে একটি মামলা করেন। গত ২৬ আগস্ট রবিনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। জামিনে মুক্তি পাওয়ার পর সে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮১২ ঘ.