২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের অভিযোগে নওগাঁয় কিশোর গ্রেপ্তার

উত্ত্যক্তের অভিযোগে মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুরে এলাকাবাসী এক কিশোরকে ধরে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

নওগাঁ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের অভিযোগে মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুরে এলাকাবাসী এক কিশোরকে ধরে পুলিশে দিয়েছে। এরশাদ (১৬) নামের ওই কিশোর উপজেলার ডিমা গ্রামের ওসমান আলীর ছেলে। নিয়ামতপুর থানার ওসি সারোয়ার হোসেন জানান, উপজেলার ভবানীপুর বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রী (১৪) দুপুরের খাবার খেয়ে ঈশ্বর দেবোত্তর গ্রামের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে এরশাদ তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন গিয়ে ওই কিশোরকে ধরে বিদ্যালয়ে নিয়ে আটকে রাখে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশ ডেকে তাকে থানায় সোপর্দ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা ধীমান মারডি থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.