২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চার বখাটের সাজা

নারায়ণগঞ্জে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার চার বখাটেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার চার বখাটেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বিচার বিভাগীয় হাকিম শরীফুর রহমান এই রায় দেন। সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে এই চারজনকে গ্রেপ্তার করে জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি)। এদের মধ্যে ফতুল্লার রেললাইন বটতলা এলাকার খোরশেদ মল্লিকের ছেলে মো. ফারুককে (২৬) দুই দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঁচদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে লাল খাঁ এলাকার আবুল হোসেনের ছেলে ইসমাইল (২৬), ফতুল্লা পাইলট স্কুলের পাশের এলাকার আনোয়ার মুন্সীর ছেলে মো. লাল চাঁন (২০) ও একই এলাকার মো. জসিমকে (২১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.