২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীকে বখাটের মারধর

বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

বগুড়া, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শেরপুরের সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। একই ইউনিয়নের খলিসগাড়ী গ্রামের রূপালী রানী একই দিন বখাটের বাড়িতে আত্মহত্যা করে। স্থানীয় এস আর স্কুলের নবম শ্রেণীর এই ছাত্রীকে পাশের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি এলাকার এক বখাটে ধরে নিয়ে বাড়িতে আটকে সিঁদুর পরিয়ে দিয়েছিলো। পরে বখাটের বাড়িতেই আত্মহত্যা করে রূপালী। শেরপুর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দাইকোনা কলেজের সমাজ কর্ম বিভাগের