নারায়ণগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যালয়ের কাছে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় চার যুবককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।
সোমবার সকালে সদর উপজেলার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মাঈনুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ফতুল্লার রেললাইন বটতলা এলাকার খোরশেদ মল্লিকের ছেলে মোহাম্মদ ফারুক (২৬), লাল খাঁ এলাকার আবুল হোসেনের ছেলে ইসমাইল (২৬), পাইলট স্কুল সংলগ্ন এলাকার আনোয়ার মুন্সির ছেলে মোহাম্মদ লাল চাঁন (২০) এবং একই এলাকার মৃত মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ জসিম (২১)।
পুলিশ কর্মকর্তা মাঈনুর সাংবাকিদের বলেন, ওই চার যুবক পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করছিলো। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স
bdnews24