ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে শনিবার সিলেট, রাজশাহী ও মুন্সিগঞ্জে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সিলেটের লিপু (২১), রাজশাহীর বেলাল হোসেন (২১) এবং মুন্সিগঞ্জের উজ্জ্বল পাইক (২২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, গোলাপগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষিকা দুই বোনকে উত্ত্যক্ত করায় এলাকাবাসী লিপুকে ধরে পুলিশে দিয়েছে।
সকালে উপজেলার দত্তরাইল দেওয়ান রোডের লাল মাটিয়ায় এ ঘটনা ঘটে।
লিপু উপজেলার নগর গ্রামের জইন উদ্দিনের ছেলে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কানিশাইল মহিলা মাদ্রাসার দুই শিক্ষিকা সকালে মাদ্রাসা যাওয়ার পথে লিপু, নজরুল ইসলাম (২১) ও ওয়েছ আহমদ (৩০) মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে অশালীন অচরণ করে।
দুই বোন এর প্রতিবাদ করলে তারা মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টা করে ওই দু'জনকে।
এ সময় এলাকাবাসী লিপুকেক আটক করে।
আহত দুই বোনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24