সিত্রাংয়ের বৃষ্টিতে জলজটে ঢাকা
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ কেটে গেলেও টানা ভারি বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা; বৃষ্টি আর ড্রেনের ময়লা পানি ঢুকে পড়েছে বাসা-বাড়ি, মসজিদেও। ঝড়ের রাতের পর মঙ্গলবার সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়তে হয়েছে কর্মজীবী মানুষকে।
