২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকুঞ্জে সিডিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওই ভবনের নয় তলায় একটি ডেন্টাল কলেজের ছাত্রীদের হোস্টেলে লাগা ওই আগুন পৌনে দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 09:02 PM

Updated : 29 Dec 2022, 09:37 PM

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জে একটি বহুতল ভবনের নয় তলায় লাগা আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে লাগা আগুন ৮টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের উপ পরিচালক (অপারেশন)  কামাল উদ্দিন ভূঁইয়া।

ওই ভবনে নিকুঞ্জ কনভেনশন হল, ব্যাংকসহ বিভিন্ন অফিস রয়েছে।

কামাল বলেন, " ৯তলায় আগুন লেগেছিল,  তিনটি ইউনিটের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ করে।"

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অপারেশন) কাজী নকমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৩ তলা ভবনের ৯ তলায় আগুন লাগে।

আগুন লাগার পরপরই হোস্টেলে থাকা ছাত্রীরা বের হয়ে যায়।

"আমরা চারজন ছাত্রীকে বের হতে সহায়তা করেছি, তারা সামান্য আহত হয়েছেন। তবে সুস্থ আছেন।"

এছাড়া হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

খিলক্ষেত থানার এসআই শহিদুল ইসলাম জানান, পুলিশের কাছেও হতাহতের কোনো খবর নেই।