২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে ঢাকায় গ্রেপ্তার ৫০৭, 'আওয়ামী লীগের' ৪৫

পুলিশ বলছে, ‘এক ধরনের ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।

একদিনে ঢাকায় গ্রেপ্তার ৫০৭, 'আওয়ামী লীগের' ৪৫

প্রতীকি ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:15 PM

Updated : 24 Nov 2026, 12:15 PM

ঢাকায় একদিনে ৫০৭ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ, যাদের মধ্যে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৫ জন রয়েছেন।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি বলছে, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মত ঘটনা ঠেকাতে পুলিশি টহল ও তল্লাশিচৌকির কার্যক্রম জোরদার করা হয়েছে।

পুলিশ বলছে, ‘এক ধরনের ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।