লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
পুলিশ জানায়, আটক যুবককে জিজ্ঞাসাবাদ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
সোমবার রাত প্রায় ১২টার দিকে রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন।
আটক ওই নেতার নাম ইমন হোসেন। তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার ছেলে।
বিস্তারিত আসছে …
