২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে শেখ হাসিনার অভিনন্দন

যুক্তরাজ্যের ক্ষমতাসীন টোরি দলের নেতা নির্বাচিত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে শেখ হাসিনার অভিনন্দন

লিজ স্ট্রাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 01:43 AM

Updated : 06 Sep 2022, 05:58 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পথে লিজ ট্রাস টোরি দলের নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে সোমবার লিজ ট্রাসকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

এদিনই যুক্তরাজ্যের ক্ষমতাসীন টোরি দলের নেতা নির্বাচিত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এ পদে তিনি বরিস জনসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

পুরনো খবর:

টোরি নেতৃত্বে লিজ ট্রাস, হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লিজ ট্রাসের সফলতা আশা করে অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, “যুক্তরাজ্যকে সমৃদ্ধির নতুন উচ্চতায় তুলতে আপনার নেতৃত্বের উপর ব্রিটিশ জনগণের আস্থার প্রতিফলন হচ্ছে আপনার এই নিয়োগ।”

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সম্পর্কের মূলে রয়েছে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, সহনশীলতার অভিন্ন মূল্যবোধ।

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা উত্তরোত্তর বেড়ে যাওয়ার কথাও বলেন তিনি।

যুক্তরাজ্যে বাংলাদেশি ব্রিটিশরা দুই দেশের উন্নয়নে যেভাবে কাজ করছে, সে কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

দুটি দেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছে বলে ২০২২ সালকে ‘উল্লেখযোগ্য বছর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করতে তিনি লিজ ট্রাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি আগ্রহভরে অপেক্ষা করছেন।

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্যও কামনা করেন শেখ হাসিনা।