২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে অগ্নিকাণ্ডে মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন সরকারপ্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 11:47 PM

Updated : 15 Aug 2022, 11:47 PM

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দু|খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সোমবার দুপুরে কামালবাগের দেবী দাস ঘাট এলাকার একটি চারতলা ভবনে আগুন লাগার পর ফায়ার সর্ভিসের দশটি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভার পর চার তলা ওই ভবন থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। তারা সবাই ওই ভবনের একটি রেস্তোরাঁর কর্মী ছিলেন।