২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি গেলেন সেনাপ্রধান

সৌদি ন্যাশনাল গেমস উপলক্ষে তার এই সফর।

সৌদি গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 10:52 PM

Updated : 27 Oct 2022, 10:52 PM

‘সৌদি গেমস-২০২২’ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুজ আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সৌদি আরব গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান পদাধিকার বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। বৃহস্পতিবার তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এই সফরে শুক্রবার সৌদি আরবের রিয়াদ শহরে সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধন ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা দেখবেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।

তার আগে বৃহস্পতিবার রাতে অতিথিদের সম্মানে আয়োজক কমিটির রাষ্ট্রীয় নৈশভোজ অংশ নেবেন তিনি। সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময়ও করবেন।

সফর শেষে ৩০ অক্টোবর সেনাপ্রধান দেশে ফিরবেন বলে আইএসপিআর জানিয়েছে।