০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩৮ কিশোর আটক

ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটকের কথা জানিয়েছে র‌্যাব।

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩৮ কিশোর আটক

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2024, 11:07 AM

Updated : 23 Feb 2024, 06:43 PM

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কিশোরকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকের কথা জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিশোর গ্যাংয়ের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা র‍্যাব-১ কার্যালয়ে বিভিন্ন অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একাধিক কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।”

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।