২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইভীর বাড়িতে উল্লাস

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর দেওভোগের বাড়িতে সমর্থকরা উৎসব শুরু করেছে। জানাচ্ছেন শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর দেওভোগের বাড়িতে সমর্থকরা আনন্দ-উল্লাস শুরু করেছে। বাড়িতে আইভীর পক্ষ থেকে স্থাপিত মিডিয়া সেন্টার থেকে ইভিএমে ভোট নেওয়া বিভিন্ন কেন্দ্রের ভোট গণনায় আইভীর এগিয়ে থাকার খবর প্রচার হচ্ছে। সে খবরে আনন্দ-উল্লাস করছেন তার সমর্থকরা। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ছয়টি কেন্দ্রে শামীম ওসমানের চেয়ে আইভী বিপুল ব্যবধানে এগিয়ে থাকার ঘোষণা আসে মিডিয়া সেন্টার থেকে। নিজস্ব ব্যবস্থাপনায় ভোটের প্রাথমিক ফল জানাতে আইভীর বাড়িতে একটি বড় পর্দা বসানো হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে এখানে প্রাথমিক ফল তুলে ধরছেন তার কর্মীরা। বিকেল ৫টার পর থেকে আইভীর বাড়ির আশেপাশেও বিপুল সংখ্যক মানুষ ভীড় জমিয়েছেন। বেলা সাড়ে তিনটা থেকে আইভী বাড়ির ভেতরে অবস্থান করছেন। সেলিনা হায়াৎ আইভীর ফেইসবুক ফ্যানপেইজেও ভোট গণনার প্রাথমিক ফল প্রকাশ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮১৮ ঘ.