২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রীর নির্দেশে বর্জন করলাম: তৈমুর

খালেদা জিয়ার নির্দেশ মেনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 07:54 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার নির্দেশ মেনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারও। শনিবার রাত দেড়টার দিকে নারায়াণগঞ্জের মাছদাইলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৈমুর। জেলা বিএনপির এ সভাপতি বলেন, "নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে তার নির্দেশে নির্বাচন বর্জন করছি। এই সরকার ও নির্বাচন কমিশনের অর্ধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।" তৈমুরের নির্বাচন বর্জনের ঘোষণার পর তার সমর্থকরা নির্বাচন কমিশনবিরোধী স্লোগান দেয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের মাত্র সাত ঘণ্টা আগে শনিবার রাত ১টায় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। এরপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, এখন প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। তৈমুর আলম প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/০১৪৮ ঘ.