২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মেয়র প্রার্থী ভোট দেবেন যেখানে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন ছয় মেয়র প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন ছয় মেয়র প্রার্থী। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সকাল ৮টায় ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেবেন। ক্ষমাতাসীন আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান ১২ নম্বর ওয়ার্ডের চাষাড়ায় একটি কেন্দ্রে ভোট দেবেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জানান, তিনি ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ স্কুলে সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন। ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী সকাল ১০টায় ভোট দেবেন ৬ নম্বর ওয়ার্ডের সপুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে। আরেক প্রার্থী শরীফ সকাল ৮টায় মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন। তিনি ২ নম্বর ওয়ার্ডের ভোটার। মেয়র পদে আরেক প্রার্থী আতিকুল ইসলাম জীবন ১১ নম্বর ওয়ার্ডের তল¬া প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় ভোট দেবেন। ভোটকেন্দ্রের ৪শ' গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রের ৪শ' গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রের ৪শ' গজের মধ্যে শুধু নির্বাচনী কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোবাইল ব্যবহার করতে পারবেন। ওই নির্দিষ্ট সীমায় সাংবাদিক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট ও কর্মী-সমর্থক-ভোটারসহ অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। 'প্রদীপের আলোয় অন্ধকার' সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রচারণায় নির্বাচনী এলাকা মুখর থাকলেও কাউন্সিলর প্রার্থীরা ছিলেন অনেকটা অগোচরে। এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, "স্থানীয় সরকারের এ নির্বাচন মেয়র সর্বস্ব। এটা ঠিক নয়। মেয়র প্রার্থীরাই প্রতিশ্র"তির জোয়ারে ভাসান এলাকাবাসীকে। "এ নির্বাচন জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব পেয়েছে সরকার ও বিরোধী পক্ষে। অথচ এমনটা ঠিক নয়। স্থানীয় সরকার আইন পরিবর্তন না করলে পাদপ্রদীপের নিচে অন্ধকারে থাকবে কাউন্সিলররা। তারা বরাবরই অবহেলিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিসি/এমএইচসি/পিডি/২২০৪ ঘ.