২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে সাংসদের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে না জানিয়ে প্রশ্ন তৈরি করে সংসদে জমা দেওয়ার অভিযোগে ব্যক্তিগত সহকারীকে পুলিশে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে না জানিয়ে প্রশ্ন তৈরি করে সংসদে জমা দেওয়ার অভিযোগে ব্যক্তিগত সহকারীকে পুলিশে দিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় আব্দুল্লাহ আল কায়সারের বাসা থেকে তার ব্যক্তিগত সহকারী তারেক মাহমুদ জর্জকে পুলিশ গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁওÑসিদ্ধিরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার জানান, তার ব্যক্তিগত সহকারী জর্জ সংসদে উপস্থাপনের জন্য নিয়মিত প্রশ্ন তৈরি করে দিতেন। আগামী ২৬ অক্টোবর সংসদে প্রশ্নোত্তোর পর্বে ভুল তথ্য দিয়ে প্রশ্ন তৈরি করে তা সংসদে উপস্থাপনের জন্য জমা দেন। ওই প্রশ্নে বলা হয়- সোনারগাঁও থেকে ঢাকার গুলিস্তান যাতায়তকারী দু'টি বাস সার্ভিস 'সোনারগাঁও সুপার' ও 'স্বদেশ পরিবহন কোম্পানি লিমিটেড'র কোন বৈধ কাগজপত্র নেই। এ দু'টি সার্ভিস অবৈধভাবে এ রুটে চলাচল করছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না তা জানতে চাওয়া হয়। সংসদ সদস্য কায়সার বলেন, "এসব প্রশ্নের ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। সন্ধ্যায় তারেক মাহমুদ জর্জকে বাসায় ডেকে জানতে চাইলে সে সত্যতা স্বীকার করে। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করা হয়।" সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী বলেন, তারেক মাহমুদ জর্জের বিরুদ্ধে সংসদ সদস্য কায়সার প্রতারণার অভিযোগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.