২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি নির্বাচন: ৮ কাউন্সিলর পদপ্রার্থীর জরিমানা

আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের আট কাউন্সিলার পদপ্রার্থীকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের আট কাউন্সিলার পদপ্রার্থীকে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান চালায়। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল হোসেন ও মহিউদ্দিন আহম্মেদ লিটনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের আরো ছয় কাউন্সিলর পদপ্রার্থীকে আরো ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.