২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গ্যাসের চুলার লাইন থেকে আগুন, দগ্ধ ৩

উত্তরখানের আটিপাড়া একটি বাসায় ঘটেছে এই ঘটনা।

ঢাকায় গ্যাসের চুলার লাইন থেকে আগুন, দগ্ধ ৩

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 01:38 PM

Updated : 31 Dec 2022, 01:38 PM

ঢাকার উত্তরখানের আটিপাড়া একটি বাসায় গ্যাসের চুলার লাইন থেকে আগুনে এক পরিবারের তিন নারী দগ্ধ হয়েছেন।

তারা হলেন, ডালিয়া রহমান (৩৫), তার মা আলেয়া বেগম (৫৯) ও ভাতিজি অঞ্জনা রহমান (৩০)।

শুক্রবার রাতে এই দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

ডালিয়ার স্বামী দবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নিজেদের তৃতীয় তলার ফ্ল্যাটে চা গরম করতে গেলে অটো গ্যাসের চুলা গ্যাস থেকে আগুন লেগে তিনজনই দগ্ধ হন।

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনের ছিদ্র থেকে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতেই এই আগুনে ঘটনা ঘটতে পারে।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, ডালিয়া সামান্য দগ্ধ হয়েছেন। তবে তার মা আলেয়া বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়েছে, অঞ্জনার পুড়েছে ২০ শতাংশ।