২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় মহাসেন: প্রস্তুত নৌবাহিনীর ২২ জাহাজ

ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার পরবর্তী উদ্ধারকাজ ও তাৎক্ষণিক ত্রাণ বিতরণের জন্য নৌ-বাহিনীর ২২টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কায় ঢাকা সেনানিবাসস্থ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগে সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র ও মনিটরিং সেল খোলা হয়েছে।

ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য পাওয়ার সুবিধার্থে এবং যে কোন ধরনের প্রয়োজনে ০২-৯৮৩৪৩৫৮ নম্বর ফোন, ০২-৯৮৩৪৩৯৯ ফ্যাক্স এবং ০১৭৬৯০১৪৩১৪ নম্বর মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আরো উত্তর-উত্তরপূর্ব দিকে সরে বাংলাদেশ উপকূলের ৮০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্রগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ইতোমধ্যে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।