২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নৌ চলাচল বন্ধ

পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত চাঁদপুর থেকে সব ধরণের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় প্রস্তুতি সভায় বুধবার বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ১৩০টি মেডিকেল টিম গঠন, সরকারি সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ সব ধরণের আগাম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়।

জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, সব ধরনের নৌ-যান বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নদী তীরবর্তী এলাকা ও চরসমূহে জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।

তিনি আরো জানান, চাঁদপুর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য ছোট ও মাঝারি নৌ-যান প্রস্তুত রাখা হয়েছে।