২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাবদলের বছর আশরাফুলময় ক্রিকেট আর ফুটবলের 'সুলতানী আমল'

পুরো ক্রীড়াঙ্গনের বর্ষপরিক্রমা ! বিশাল ব্যাপার, একসঙ্গে বলতে গেলে সুনীল-শীর্ষেন্দুর ডাউস আকৃতির উপন্যাসসদৃশই হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু ক্রীড়াঙ্গনটা বাংলাদেশের বলে বর্ষপরিক্রমা হয়ে যাচ্ছে অনুকাব্যসদৃশ। যেখানে প্রাপ্তির চেয়ে হতাশা বেশি এবং খেলার চেয়ে দলাদলি বেশি। ২০০৭ সালের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিস্তারিত জানাচ্ছেন সনৎ বাবলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 10:36 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুরো ক্রীড়াঙ্গনের বর্ষপরিক্রমা ! বিশাল ব্যাপার, একসঙ্গে বলতে গেলে সুনীল-শীর্ষেন্দুর ডাউস আকৃতির উপন্যাসসদৃশই হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু ক্রীড়াঙ্গনটা বাংলাদেশের বলে বর্ষপরিক্রমা হয়ে যাচ্ছে অনুকাব্যসদৃশ। যেখানে প্রাপ্তির চেয়ে হতাশা বেশি এবং খেলার চেয়ে দলাদলি বেশি। ফি-বছর লালিত এই রুগ্ন ক্রীঙ্গনের রোগও খানিকটা ধরা পড়েছে তদন্তে। কোটি কোটি টাকার দুর্নীতি-অনিয়মের মধ্যেও খেলার মাঠে প্রাপ্তির জয়ধ্বনি দিয়েছে ক্রিকেট, দাবা এবং খানিকটা কাবাডি। ২০০৭ সালের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিস্তারিত জানাচ্ছেন সনৎ বাবলা। পুরো ক্রীড়াঙ্গনের বর্ষপরিক্রমা ! বিশাল ব্যাপার, একসঙ্গে বলতে গেলে সুনীল-শীর্ষেন্দুর ডাউস আকৃতির উপন্যাসসদৃশই হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু ক্রীড়াঙ্গনটা বাংলাদেশের বলে বর্ষপরিক্রমা হয়ে যাচ্ছে অনুকাব্যসদৃশ। যেখানে প্রাপ্তির চেয়ে হতাশা বেশি এবং খেলার চেয়ে দলাদলি বেশি। ফি-বছর লালিত এই রুগ্ন ক্রীঙ্গনের রোগও খানিকটা ধরা পড়েছে তদন্তে। কোটি কোটি টাকার দুর্নীতি-অনিয়মের মধ্যেও খেলার মাঠে প্রাপ্তির জয়ধ্বনি দিয়েছে ক্রিকেট, দাবা এবং খানিকটা কাবাডি। ক্রীড়াবিশ্ব জানে না বাংলাদেশের রাজনীতি-কলুষ রুগ্ন ক্রীড়াঙ্গনের কথা। জানলে হয়তো এদেশের ক্রিকেট দলের জন্য বছরশেষে বিশেষ কোনো পুরস্কারের ব্যবস্থা রাখতো। কারণ এত প্রতিকুলতার মধ্যেও এই দলটি বর্হিবিশ্বে নতুন এক উচ্চতায় বসিয়ে দিয়েছে বাংলাদেশকে। তার বড় স্মারক হয়ে আছে বিশ্বকাপ ক্রিকেট। সুপার এইটে ওঠার প্রত্যাশার কথা নাকি হাসির খোরাক জুগিয়েছিল ক্রিকেটের কুলীন সমাজে। কিন্তু ১৭ মার্চ সেই হাসি উবে গিয়েছিল বাংলাদেশের ভারত-বধে। নিন্দুকের উন্নাসিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পোর্ট অফ স্পেনে ৫ উইকেটে ভারতকে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। তারপর বারমুডাকে ৭ উইকেটে হারিয়ে পা রাখে বিশ্বকাপের স্বপ্নের সুপার এইটে। এই উত্তরণ যে ফ্লুক নয় তারও প্রমাণ রেখেছে বাংলাদেশ সুপার এইটে আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ অফ্রিকাকে ৬৭ রানে হারিয়ে। ক্রিকেট বিশ্বকাপে এতোটা প্রতাপের পর টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রীতিমতো ভীতিকর দল। এবং যথারীতি সুপার এইটে। এই টুর্নামেন্টের ধুন্ধুমার চরিত্রের সঙ্গে বেশ মিলে গিয়েছিল বাংলাদেশী ক্রিকেটারদের খেলার ধরন। তাই ১৩ সেপ্টেম্বর জোহানেসবার্গে ওয়েস্টইন্ডিজের মতো দলও বাংলাদেশের সামনে কুপোকাৎ। ৬ উইকেটে এই জয়ের মূল কারিগর অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ২৭ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসটি। তবে তার বড় কীর্তি হয়ে আছে শ্রীলংকার মাটিতে দ্বিতীয় টেস্টে ১২৯ রানের অপরাজিত ইনিংসটি। প্রামাণিত হয়ে গেল ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য অধিনায়কত্ব বড় কোনো চাপ নয়, মে মাসেই হাবিবুলের কাছ থেকে নেতৃত্বের ব্যাটন হাত-বদল হয়ে আসে তার কাছে। এবছর ক্রিকেটের পাশে বসাতে হবে দাবাকেও। ১০ বছর পর বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। গ্র্যান্ডমাস্টার জিয়া বিশেষ কোটায় খেলার সুযোগ পেলেও রাজীব ষষ্ঠ এশিয়ান দাবায় দশম হয়ে বিশ্বকাপের টিকেট পেয়েছেন। রাশিয়ার হান্তি-মানসিস্কে অনুষ্ঠিত বিশ্বকাপ দাবায় বিশ্ব র‌্যাঙ্কিয়ের ২৬ নম্বর দাবাড়