২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 04:12 PM

Updated : 14 Sep 2022, 04:12 PM

ভারত সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্র্রীর এই সংবাদ সম্মেলন শুরু হয়। সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে আছেন।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলো এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা।

তার এই সফরে বাংলাদেশ-ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি বণ্টনও রয়েছে।

প্রধানমন্ত্রীর এই ভারত সফর ‘অত্যন্ত’ ফলপ্রসূ হয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। ভারত, নেপালে পণ্য পাঠাতে ভারতের ট্রানজিট পাওয়াকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তারা।

ভারত সফর করে বৃহস্পতিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

সেই সফরে যাওয়ার পথে যুক্তরাজ্যে গিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে তিনি যোগ দিতে পারেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।