সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ খুললো
অর্ধশতাধিক আসনের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা, টয়লেট এবং একটি স্টেশনারি দোকান রয়েছে ‘ন্যায়কুঞ্জে’।
ন্যায়বিচারের আশায় আদালতে আসা বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার খুলেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যার নাম দেওয়া হয়েছে ‘ন্যায়কুঞ্জ’।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট জাদুঘর সংলগ্ন এ বিশ্রামাগারটি উদ্বোধন করেন।
বিচারপ্রার্থীদের বসার জন্য সেখানে অর্ধশতাধিক আসনের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশের ভবনে রয়েছে টয়লেট ও একটি স্টেশনারি দোকান।
জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে বিচারপ্রার্থীরা আদালতে এসে বসতে না পারার ভোগান্তির কথা বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছিলেন প্রধান বিচারপতি। তার নির্দেশনায় সুপ্রিম কের্টের সড়ক ভবন চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ নামে এই বিশ্রামাগারের নির্মাণ কাজ শুরু হয়।
সুপ্রিম কোর্টের পাশাপাশি দেশের জেলা ও দায়রা জজ আদালতেও ‘ন্যায়কুঞ্জ’ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
