২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কামরাঙ্গীরচরে চাল মজুদে তিন বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা

অভিযানকালেই জরিমানার টাকা আদায় করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2024, 10:13 PM

Updated : 13 Feb 2024, 10:13 PM

ঢাকার কামরাঙ্গীচরে ভাম্যমাণ আদালতের অভিযানকালে অবৈধভাবে চাল মজুদের প্রমাণ পাওয়ায় তিন বিক্রেতাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাবের নির্বাহী হাকিম মো. মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিমানার মুখে পড়া তিন চাল বিক্রেতা প্রতিষ্ঠান হল-মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, মেসার্স মোরাদ ট্রেডার্স ও মেসার্স মামুন রাইস এজেন্সি।

র‌্যাব ১০ এর সহযোগিতায় অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করেন। অভিযানকালেই জরিমানার টাকা আদায় করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এসব অসাধু ব্যবসায়ীরা চাল মজুদ করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আসছিলেন। পরবর্তীতে সুযোগ বুঝে তারা নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বাজারে বিক্রি করতেন।"