২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে কাপড়ের চালানে বিপুল মেমোরি কার্ড, গ্রেপ্তার ৪

হংকং থেকে আনা এসব মেমোরি কার্ডের দাম প্রায় সোয়া ৩ কোটি টাকা।

শাহজালালে কাপড়ের চালানে বিপুল মেমোরি কার্ড, গ্রেপ্তার ৪

হংকং থেকে আসা কাপড়ের চালানে ছিল এসব মেমোরি কার্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 02:30 PM

Updated : 14 Oct 2022, 02:30 PM

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড়ের নামে বিদেশ থেকে আনা দেড় লাখ মেমোরি কার্ড জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিমান বন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে সেগুলো জব্দের কথা জানান কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের উপপরিচালক সানজিদা খানম।

গ্রেপ্তাররা হলেন-‘ফ্লাইবোর্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেড’ নামের কুরিয়ার সার্ভিসের চার কর্মচারী মামুন হোসেন মোল্লা, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম এবং কবির মিয়া।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুরিয়ার সার্ভিস কোম্পানি ‘ফেব্রিক্স’ আনার ঘোষণা দিয়ে হংকং থেকে অবৈধভাবে প্রায় সোয়া তিন কোটি টাকার মেমোরি কার্ড এনেছিল। পরে তা কৌশলে কার্গো থেকে বের করার সময় ধরা পড়ে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে বিমান বন্দর থানা পুলিশে সোপর্দ করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।