২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

বাসা থেকে স্কুল যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 11:10 PM

Updated : 27 Oct 2022, 11:10 PM

রাজধানীর তেজগাঁওয়ে স্কুলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নাখালপাড়া রেলগেট এলাকায় জুনায়েদ বাগদাদী নামের ১২ বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয়। সে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ত।

তার বাবা আতাউর রহমান জুয়েল বলেন, “জুনায়েদ সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে নাখালপাড়ায় রেললাইনে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।”

জুনায়েদকে উদ্ধার করে প্রথমে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টাযর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জুনায়েদের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

শিশুটির গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবের ছোট হলদিয়া গ্রামে। তার বাবা একজন কাপড় ব্যবসায়ী। দুই ভাই এক বোনের মধ্যে জুনায়েদ ছিল বড়।