০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া সেই তরুণী রিমান্ডে

শনিবার রাতে ঢাকার কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 04:42 PM

Updated : 01 Nov 2026, 04:42 PM

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সঙ্গে যে তরুণীকে উত্তরার একটি বারে ঢুকতে এবং বের হতে দেখা গিয়েছিল, সেই জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শনিবার রাতে ঢাকার কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার দিশাকে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত হাজির করে সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।

শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান।

এর আগে শনিবার তাহসিফ সাউরির ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও চার দিনের রিমান্ডে পাঠায় আদালত।

বিস্তারিত আসছে

পুরনো খবর:

উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ