২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

বিমানবন্দরে পুড়ল তেলবাহী ট্যাংক লরি

কীভাবে ওই তেলের গাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 12:06 PM

Updated : 14 Dec 2022, 12:06 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে দুটি তেলবাহী ট্যাংক লরি আগুনে পুড়ে গেছে।  

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, তৃতীয় টার্মিনালে রাখা ডিজেলবাহী দুটি লরিতে মঙ্গলবার সকাল ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান তারা। 

পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট গিয়ে ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে ফোম ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। 

এক প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলেই তাদের মনে হয়েছে। তবে এর কারণ এখনও স্পষ্ট নয়।