১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবকাশকালে হাই কোর্টে থাকবে ৯ বেঞ্চ

এগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত ও চারটি একক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 12:34 AM

Updated : 13 Dec 2023, 12:34 AM

অবকাশ চলাকালে বিচার ও শুনানির জন্য হাই কোর্ট বিভাগে নয়টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। 

মঙ্গলবার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অবকাশকালীন এসব বেঞ্চের মধ্যে পাঁচটি দ্বৈত এবং চারটি একক বেঞ্চ। 

আগামী ১৯ ডিসেম্বর থেকে অবকাশ শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

দ্বৈত বেঞ্চের বিচারকরা হলেন-বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেল; বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. আমিনুল ইসলাম; বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ; বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজা; বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিত দেবনাথ। 

একক বেঞ্চের বিচারকরা হলেন- বিচারপতি মো. বদরুজ্জামান, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি মো. সোহরাওয়ারদী ও বিচারপতি মো. জাকির হোসেন। 

এছাড়া অবকাশকালে আপিল বিভাগে চেম্বার বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি এ. ইনায়েতুর রহিম। 

আপিল বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত গত বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯, ২১, ২৬ ও ৩১ ডিসেম্বর বেলা ১১টা থেকে তিনি চেম্বার জজ হিসেবে শুনানি গ্রহণ করবেন।