নীলক্ষেতে প্রাইভেট কারে আগুন
পল্লবী এলাকায় পুড়েছে বাস।
বিএনপি ও জামায়াতের অবরোধের মধ্যে ঢাকার নীলক্ষেত এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে সোয়া ১০টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, নীলক্ষেত মোড়ে গাড়িটি থামানো অবস্থায় রাস্তার পাশে ছিল। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
এ দিন সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পল্লবী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে সেই আগুন নেভায় বলে জানিয়েছেন তালহা।
