কাজীপাড়ায় বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
সন্ধ্যার পর দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন ওই বৃদ্ধা।
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মোসাম্মত জিন্নাতুল বেগম নামের ৬০ বছর বয়সী ওই নারীর বাসা কাজীপাড়ার জামতলায় এলাকায়। রোববার সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে তিনি দুর্ঘটনায় পড়েন।
তার নাতি সাজু আহমেদ জানান, সন্ধ্যার পর এলাকার দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তার দাদি।
কাজীপাড়া বাস স্টপেজের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়, তাতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
জিন্নাতুল বেগমকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিন্নাতুল।
তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর। তিন ছেলে ও এক মেয়ের মা তিনি।
