২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভবনের ছাদ থেকে পড়ে নার্সের মৃত্যু

ছাদে হাঁটার সময় পা পিছলে নিচে পড়ে যান এই ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 11:14 AM

Updated : 06 Aug 2022, 12:09 PM

Image

প্রতীকী ছবি

ঢাকার সবুজবাগে চারতলা এক ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স মারা গেছেন।

নিহতের নাম মো. আতাউল করিম অপুর (৫০)। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। সবুজবাগের দক্ষিণগাঁওয়ের ওই ভবনেই তিনি সপরিবারে থাকতেন।

শনিবার ভোরে অপুর মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল পাটোয়ারী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারতলায় ছাদে ফজরের নামাজ পড়ে হাঁটছিলেন অপু। ওই সময় পা পিছলে নিচে পড়ে যান।”

অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি।

অপুর স্ত্রী শাহিন আক্তারও একজন নার্স। তিনি সরকারি কর্মজীবী হাসপাতালে কর্মরত। তাদের এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ এখন মর্গে রয়েছে। তবে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চাইছেন।