২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে নৌকা ডুবির হতাহতে প্রধানমন্ত্রীর শোক

শোকবার্তায় তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন।

পঞ্চগড়ে নৌকা ডুবির হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দুর্ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার শত শত লোক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 12:32 AM

Updated : 26 Sep 2022, 12:32 AM

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবিতে ২৪ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুভ মহালয়া উপলক্ষে রোববার দুপুরে বোদা উপজেলায় বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন দেড়শতাধিক তীর্থযাত্রী। মাঝ নদীতে যাওয়ার পরই নৌকাটি কাত হয়ে উল্টে যায়। পরে নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়; নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার তৎপরাতা চালান।