১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইশরাককে মেয়র ঘোষণা: আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেবে ইসি

আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2025, 01:33 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাইছে নির্বাচন কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার বলেছেন, “আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি।”

ঢাকা দক্ষিণ সিটির ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গত ২৭ মার্চ সেই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল।

ইসি কর্মকর্তারা বলছেন, ওই রায়ের অনুলিপি নির্বাচন কমিশনে আসার পর পর্যালোচনা করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। তখনকার ঘোষণা অনুযায়ী, বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

দেশে কোভিড মহামারী শুরুর পর ১৬ মে দায়িত্ব নেন তাপস। আর জুনের প্রথম সপ্তাহে প্রথম সভা হয়। সেই হিসেবে এ সিটি করপোরেশনের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায়

কত মাসের জন্য মেয়র হচ্ছেন ইশরাক?