২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গত কৃষকদের জন্য সমন্বিত কর্মসূচির পরামর্শ ব্র্যাক ও সিপিডি'র

সিডর দুর্গত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত একটি সমন্বিত কর্মসূচি নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে ব্র্যাক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 05:29 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিডর দুর্গত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত একটি সমন্বিত কর্মসূচি নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে ব্র্যাক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার সিপিডি কার্যালয়ে প্রকাশিত ব্র্যাক ও সিপিডির এ যৌথ প্রতিবেদনে এ পরামর্শ দেওয়া হয়। 'সিডর পরবর্তী কৃষি পুনর্বাসন' শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্যাকেজ কর্মসূচিতে বীজ, সেচ যন্ত্র, সার সরবরাহের পাশাপাশি ও কৃষি উপকরণ কেনার জন্য ঋণ সুবিধা দেওয়া প্রয়োজন। ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন ও সিপিডি'র সিনিয়র রিসার্চ ফেলো উত্তম দেব ঘূর্ণিদুর্গত বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুরের কৃষকদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেন। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুব হোসেন জানান, আমন তোলার মৌসুমে ঝড় আঘাত করায় কৃষকরা এখন সর্বস্বান্ত। তিনি বলেন, "প্রতি সপ্তাহে কিস্তি পরিশোধের শর্ত থাকায় কৃষকরা ক্ষুদ্রঋণের ব্যাপারে আগ্রহী নয়। তারা ফসলের মৌসুম অনুসারে সহজ শর্তে ঋণ চায়।" এজন্য প্রতি বিঘা জমির জন্য মৌসুমী কৃষি ঋণ হিসেবে চার বা পাঁচ হাজার টাকা ঋণ দেওয়ার প্রস্তাব করেন মাহবুব হোসেন। এছাড়া, আমন মৌসুমের ক্ষতি কাটাতে পরবর্তী বোরো ও আউশ মৌসুমের জন্য কৃষকদের সার, বীজ ও সেচ যন্ত্র সরবরাহ জরুরি বলেও তিনি জানান। সিপিডি'র নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, "খাদ্য উৎপাদন বাড়াতে ও কর্মক্ষেত্র তৈরির জন্য দ্রুত কৃষি পুনর্বাসন কর্মসূচি শুরু করতে হবে। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা অক্ষুণ