২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ নয়, সুদমুক্ত ঋণ চায় রাখাইনরা

বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নে ছোট্ট রাখাইন পল্লীর প্রায় পুরোটাই বিধ্বস্ত ঝড়ের তাণ্ডবে। পল্লীর ৩০টি পরিবারের সবাই ছিলেন স্বাবলম্বী হওয়া সংগ্রামে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তাঁত বসিয়েছিলেন বাড়িতে; কিনেছিলেন নৌকা। কিন্তু সিডর তাদের প্রায় নিঃস্ব করেছে। তীব্র আত্মসম্মান বোধসম্পন্ন এই আদিবাসীরা কারো কাছে হাত পাততে চায় না। তাই ত্রাণের জন্যও তাদের ছুটোছুটি নেই। তারা চায় আবার উঠে দাঁড়াতে। এ জন্য ত্রাণ নয়, তাঁতগুলো ঠিকঠাক আর নৌকাগুলো মেরামত করতে সুদমুক্ত ঋণ চায় তারা। আবু নোমান সজীবের প্রতিবেদনে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 09:48 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক দুর্গত অঞ্চল থেকে ফিরে ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রাখাইন পল্লীর ইলিচান রাখাইন (২৫) স্বাবলম্বী হওয়ার আশায় ছয় মাস আগে আশা, গ্রামীণ ব্যাংক ও সংগ্রামসহ ছয়টি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে স্বামীকে একটি মাছ ধরার নৌকা কিনে দেন। আর বাড়িতে বসান একটি তাঁত। স্বামী অংশী রাখাইন (৩০) সাগরে মাছ ধরে যে টাকা আয় করতেন, তার প্রায় সবই ঋণের কিস্তির টাকা পরিশোধে চলে যেতো। তাঁতে তৈরি করা সামান্য কয়েকটি কাপড় বিক্রি করেই কোনরকমে সংসার চলছিলো তাদের। কিন্তু সিডরের আঘাতে নৌকাটি এখন খণ্ড-বিখণ্ড; ঘরের সঙ্গে তাঁতটির বেশিরভাগ অংশও উড়ে গেছে। সব হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন ইলিচান। তিন ছেলে-মেয়ে নিয়ে কিভাবে দিন পার করবেন তা ভেবে পাচ্ছেন না। এতকিছুর পর আবারো নতুন করে সবকিছু গড়ে তোলার স্বপ্ন দেখেন ইলিচান। এজন্য ইলিচানের দরকার স্বামীর নৌকাটা মেরামত এবং নতুন করে তাঁত স্থাপনের জন্য হাজার বিশেক টাকা। তাহলেই আবার মাছ ধরতে যাবে স্বামী, আর তাঁতে বোনা কাপড় আবার বিক্রি করবেন তিনি। দুজনে মিলে আগের চেয়ে একটু বেশি পরিশ্রম করলে ঝড়ের ক্ষতিও পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন ইলিচান। ভাঙ্গা বাংলায় ইলিচান বললেন, "আমরা সরকারের কাছে রিলিফ চাই না। আমরাই পরিশ্রম করে আবার সব তৈরি করতে পারি। আমরা যদি সুদ ছাড়া নতুন লোন পাই, আর এনজিওরা আগের লোন মাফ করে তাহলে আবার আমরা সোজা হয়ে দাড়াতে পারবো। সরকার ঘোষণা দিলে এনজিওরাও মানতে বাধ্য হবে।" ইলিচানের রাখাইনের অভিযোগ, শুধু ঘুরে দেখার জন্যই সবাই তাদের গ্রামে আসে। ঝড়ের পরও সরকারি কর্মকর্তাসহ যারা এসেছে তাদের কেউ কেউ ত্রাণ দিলেও তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধু ইলিচানই নয়, ঝড়ে ছোট্ট এই রাখাইন পল্লীর ৩০টি পরিবারের মধ্যে প্রায় সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত। পল্লীর ১৯টি ঘর পুরোপুরিই বিধ্বস্ত, বাদবাকিগুলোও কমবেশি ক্ষতিগ্রস্ত। সংখ্যালঘু স