ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত সদস্যদের একশ কোটি টাকার ক্ষুদ্রঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
আগামী মার্চ পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তি আদায়ও বন্ধ রাখবে সংস্থাটি।
বৃহস্পতিবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্গতদের পুর্নবাসনের জন্য ব্র্যাক ৪০ কোটি টাকা সংগ্রহ করেছে। এছাড়া, দীর্ঘমেয়াদি পুর্নবাসনের জন্য আরও দুশ' কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/১৮৫২ঘ.
bdnews24