ঢাকা, ০৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সিডর বিধ্বস্ত এলাকায় পুর্নবাসনে উন্নয়ন সহযোগীদের কাজের সমন্বয় করবে সরকার। তাদের ওপর কোন নিয়ন্ত্রণ আরোপ করা হবে না।
রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত এনজিও প্রতিনিধিরা সরকারকে সমন্বয়ের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানায়।
বৈঠকে উপস্থিত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, "স্থানীয় জেলা প্রশাসক, জেলা মৎস্য, পশুপালন এবং কৃষি কর্মকর্তারা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।"
কর্মকর্তা বলেন, "পুনর্বাসন কাজে প্রয়োজন হলে এনজিওগুলো স্থানীয় পর্যায়ে সরকারি অফিস ব্যবহার করতে পারবে। এনজিও প্রতিনিধিরা সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে পুর্নবাসন কাজ করবেন।"
কৃষি উপদেষ্টা সিএস করিমের সভাপতিত্বে এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিভিন্ন এনজিও ক্ষতিগ্রস্ত এলাকা নিজেদের মধ্যে ভাগ করে পুনর্বাসনের কাজ করবে। ইতিমধ্যেই ব্র্যাক ক্ষতিগ্রস্ত ৪টি উপজেলার দায়িত্ব নিয়েছে।
এবিষয়ে ব্র্যাকের জনসংযোগও যোগাযোগ বিভাগের পরিচালক আনোয়ারুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা মোড়েলগঞ্জ, মঠবাড়িয়া, বেতাগি ও কলাপাড়া উপজেলার দায়িত্ব দিয়েছেন। এসব উপজেলার পুনর্বাসনের দায়িত্ব তাদের"।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, দাতাদের কাছ থেকে এনজিওরা যো অনুদান পাচ্ছে তা ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করার ক্ষেত্রে খেয়াল রাখা হবে যাতে তারা অনুদান নির্ভর হয়ে না পড়েন। এ জন্য মাছ ধরার জন্য জাল কিনে দেওয়ার পরিবর্তে সুতা কিনে দেওয়া হবে। জেলেরা নিজে জাল বুনে নেবেন। এতে একটি জাল কেনার টাকা দিয়ে কমপক্ষে ২টি জাল বোনা সম্ভব হবে।
সুন্দরবনের আশেপাশের মানুষদের বনের ভেতর ভেতর প্রবেশ ঠেকাতে এবং তাদের আয়ের ব্যবস্থা করতে যাদের বাড়ির পাশে সামান্য জায়গা আছে তাদের বৃক্ষরোপনে সহায়তা দেবে সংশ্লিষ্ট এনজিও। পশুপালনের জন্যও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে।
বৈঠকে কৃষি সচিব, পরিবেশ ও বনমন্ত্রণালয়ের যুগ্মসচিব, এনজিও ব্যুরোর পরিচালক, কৃষি স
bdnews24