২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরে পিরোজপুরে ক্ষতি এক হাজার ৩২৩ কোটি টাকা

ঘূর্ণিঝড় সিডরের আঘাতে পিরোজপুর জেলার সাতটি উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার ৩২২ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বনসম্পদের। এর পরিমাণ ৯০১ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

পিরোজপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের আঘাতে পিরোজপুর জেলার সাতটি উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার ৩২২ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বনসম্পদের। এর পরিমাণ ৯০১ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ঘর-বাড়ি, ফসল, মৎস্য, বিদ্যুৎ, পশু, হাঁস-মুরগী, নৌকা ও ট্রলার ও বেড়ি বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিভিন্ন দপ্তরের করা এ ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া গেছে। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত নির্বাহী হাকিম মো. সেলিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির এ হিসাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। বিবরণ অনুযায়ী, জেলার ৩২ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হওয়ায় ক্ষতির পরিমাণ ১৬৯ কোটি ৫৭ লাখ টাকা এবং ৩০ হাজার হেক্টর জমির ফসল আংশিক ক্ষতি হওয়ায় ১১১ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকা ক্ষতি হয়েছে। বিদ্যুৎ খাতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ৮৪ হাজার টাকার, গবাদিপশু খাতে ক্ষতি হয়েছে ৭ কোটি ৮৮ লাখ ১১ হাজার টাকা। এছাড়া, ৬ কোটি ৯৩ লাখ টাকার ক্ষতি হয়েছে চিংড়ি খাতে। ৫ কোটি ৭৬ লাখ টাকার ক্ষতি হয়েছে মাছ ধরার জালের নষ্ট হয়ে, মৎস্য খামারের ক্ষতি হয়েছে প্রায় ৫ কেটি টাকা, শিল্প-কারখানার ক্ষতি ১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা, নৌকা ও ট্রলারের ক্ষতি ২ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার টাকা এবং ১ কোটি ৬৪ লাখ ২৪ হাজার টাকার ক্ষতি হয়েছে টেলিযোগাযোগ খাতে। বেড়ি বাঁধ বিধ্বস্ত হয়ে ক্ষতি হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ টাকা, হাঁস-মুরগী ৮ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে ৪৫ কোটি ২৭ লাখ ৪৬ হাজার টাকা। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া হিসাব মতে, ঝড় ও জলোচ্ছ্বাসে ৬৩ হাজার ৮৯৬ টি ঘর-বাড়ি সম্পূর্ণ এবং ৮০ হাজার ৩১৫ টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২৬৬টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ৩০৪টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক মো. আবদুল কাইয়ুম জানান, জেলার ১১ লাখ ২৮ হাজার ৯৯৪ জন লোকের মধ্যে ১০ লাখ ১১ হাজার ৩৫৯ জন লোক (৯০%) প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক, সেতু, কালভার্ট ও বেড়ি বাঁধ ইত্যাদির অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪১ ঘ.