২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সামরিক বাহিনীর ত্রাণ তৎপরতা শেষ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংলাদেশের ঘূর্ণিদুর্গত এলাকায় বৃহস্পতিবার তাদের ত্রাণ তৎপরতার কাজ শেষ করেছে। তবে তাদের বেসামরিক তৎপরতা অব্যাহত থাকবে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। সংবাদ সংস্থা 'এপি' সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ এর উদ্ধৃতি দিয়ে জানায়, অপারেশন শেষ হয়েছে। মার্কিন জাহাজ শিগগিরই বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 12:49 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংলাদেশের ঘূর্ণিদুর্গত এলাকায় বৃহস্পতিবার তাদের ত্রাণ তৎপরতার কাজ শেষ করেছে। তবে তাদের বেসামরিক তৎপরতা অব্যাহত থাকবে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। সংবাদ সংস্থা 'এপি' সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ এর উদ্ধৃতি দিয়ে জানায়, অপারেশন শেষ হয়েছে। মার্কিন জাহাজ শিগগিরই বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসির উদ্ধৃতি দিয়ে এপি জানায়, ইউএসএইডসহ মার্কিন বেসামরিক সংগঠনগুলো তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। ক্যাপ্টেন জন বিল বলেন, সোমবার কিয়ারসার্জের স্থলাভিষিক্ত হওয়া ইউএসএস টারাওয়ার হেলিকপ্টারগুলো বৃহস্পতিবার শেষবারের মতো খাদ্য, পানি ও ওষুধ বিতরণ করে। অপারেশনে ২০টি হেলিকপ্টার অংশ নেয়। কর্মকর্তা বলেন, দুর্গত এলাকায় গত ২২ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক লাখ ১৩ হাজার কিলোগ্রাম খাদ্য ও ওষুধ এবং ৫৪ হাজার লিটার খাবার পানি সরবরাহ করেছে। মার্কিন জাহাজের চিকিৎসক দল ২ হাজার ৩৫৫ জনকে চিকিৎসা দিয়েছে। বাংলাদেশে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পরও ইউএসএস টারাওয়া ত্রাণ কার্যক্রমে অংশ নেয়। গত ১৫ নভেম্বর আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের উপকূলীয় এলাকার ৩,২০০ এর বেশি মানুষ মারা যায় এবং লক্ষাধিক মানুষ গৃহহারা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেআর/এমএআর/এসকে/১৮৪২ঘ.