পটুয়াখালী, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রতিরোধের উপযোগী ভেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন।
বৃহস্পতিবার সকালে সিডর বিধ্বস্ত মির্জাগঞ্জ উপজেলার ভিকাখালী গ্রাম পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
উপদেষ্টা বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সিডর এর আঘাতে ভেঙে যাওয়া ভেড়িবাঁধগুলো পুনঃনির্মাণ করা হবে।
যোগাযোগ উপদেষ্টা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাড়ি-ঘর ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পটুয়াখালী সেনাক্যাম্প অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহাদাৎ ও জেলা প্রশাসক এ জি এম মীর মশিউর আলম এ সময় তার সঙ্গে ছিলেন।
বিকেলে উপদেষ্টা পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮০৫ঘ.
bdnews24