২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গতদের পুনর্বাসনে সরকারের তিন দফা কর্মসূচি

সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনে তিন দফা কর্মসূচী হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফার কাজ শুরুও হয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "দুর্গত এলাকায় পুনর্বাসন কাজ শুরু হয়েছে। স্বল্প বা তাৎক্ষনিক ও মধ্য মেয়াদী পুনর্বসনের কাজ চলছে। দীর্ঘ মেয়াদী কাজের জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।" স্বল্প মেয়াদী বা তাৎক্ষনিক পুনর্বাসনের কাজ আঘাতের পর দিন থেকেই শুরু হয়েছে। মধ্য মেয়াদী পুনর্বাসনের কাজ শুরুর জন্য অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনে তিন দফা কর্মসূচী হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফার কাজ শুরুও হয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "দুর্গত এলাকায় পুনর্বাসন কাজ শুরু হয়েছে। স্বল্প বা তাৎক্ষনিক ও মধ্য মেয়াদী পুনর্বসনের কাজ চলছে। দীর্ঘ মেয়াদী কাজের জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।" স্বল্প মেয়াদী বা তাৎক্ষনিক পুনর্বাসনের কাজ আঘাতের পর দিন থেকেই শুরু হয়েছে। মধ্য মেয়াদী পুনর্বাসনের কাজ শুরুর জন্য অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। দীর্ঘ মেয়াদী কাজ করার জন্য প্রধান উপদেষ্টা উন্নয়ন সহযোগীদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর ১৫ অক্টোবর রাতে আঘাত হানে সিডর । সর্বস্ব হারানো মানুষগুলোর খাবার, শীতের কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে দাঁড়ায় সরকার। স্বল্প মেয়াদী পুনর্বাসনের কাজ এখনও চলছে বলে জানিয়েছেন প্রেস সচিব। মধ্যমেয়াদী পুনর্বাসন কর্মসূচীর মধ্যে কৃষি খাতে সহায়তা দেয়া, ক্ষতিগ্রস্ত গৃহ পুনর্র্নিমাণ, স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপনের জন্য সরকারি এবং বেসরকারি ভাবে কাজ চলছে। গৃহ পুনর্র্নিমাণের জন্য সরকার ১৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। একই ব্যক্তি সরকারি এবং এনজিও উভয় খাত থেকে গৃহ নির্মাণে সহায়তা না পায় সে দিকে নজর রাখছে সরকার। সেক্ষেত্রে ঘরবাড়ি ক্ষতি হয়েছে এমন লোকদের একটি তালিকা তৈরী করা হতে পারে। সেই তালিকা অনুযায়ী অর্থ বরাদ্দ দেয়া হবে। এনজিও বিশেষ করে গ্রামীন ব্যাংক, আশা, পিকেএসএফ'এর মত এনজিওগুলো তাদের ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য গৃহনির্মান, স্যানিটেশন, বিশুদ্ধ পানির জন্য অগভির নলকূপ বসানো, অর্থনৈতিক কর্মকান্ড শুরুর জন্য নতুন ভাবে ঋণ দেয়ার মত কর্মসূচী নিয়ে এগিয়ে এসেছে। প্রেস সচিব জানান, দীর্ঘ মেয়াদী কর্মসূচীর মধ্যে উপকূলীয় এলাকায় বাঁধগুলো শক্তিশালী করা, আশ্রয় কেন্দ্র নির্মান, গবাদিপশু রাখার মত আশ্রয়কেন্দ্র তৈরী করা, মাটি কেটে উঁচু টিলা তৈরী করা, যাতে দুর্যোগের সময় মানুষ দ্রুত আশ্রয় নিতে পারে। এছাড়া দুর্যোগ মোকাবেলার জন্য আরো কী কী করতে হবে সেজন্য পরিকল্পনা তৈরী হচ্ছে। এরই মধ্যে যেসব পরিকল্পনা নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে তাদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১৩০০ ঘ.