ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ২০ লাখ ডলার দেবে নরওয়ে।
বাংলাদেশ সফররত নরওয়ের উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী উলা টুরনায়েস মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উলা টুরনায়েস সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলার ওপর জোর দিয়ে তিনি বলেন, "আমি আশা করি আপনারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করবেন। রোডম্যাপ অনুযায়ী এখানে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এসএনডি/২২২৫ ঘ.
bdnews24